জয়পুরহাটে মোবাইল অ্যাপের মাধ্যমে মিলবে জ্বালানি তেল
জ্বালানি তেলের অবৈধ মজুত প্রতিরোধ, সরবরাহে স্বচ্ছতা আনয়ন এবং জনভোগান্তি কমাতে জয়পুরহাটে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ নামে একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এই নতুন কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া।
জেলা প্রশাসক বলেন, জ্বালানি খাতের আধুনিকায়ন এবং গ্রাহকসেবা নিশ্চিত করতে এই অ্যাপটি একটি মাইলফলক হয়ে থাকবে। এর মাধ্যমে জ্বালানি তেলের সরবরাহ করার নিয়ম স্বচ্ছ এবং ডিজিটাল তদারকির ফলে অনিয়ম রোধ করা সম্ভব হবে।
তিনি আরও জানান, এখন থেকে জয়পুরহাট জেলায় জ্বালানি তেল সরবরাহ ও সংগ্রহের যাবতীয় কার্যক্রম এই অ্যাপের মাধ্যমেই পরিচালিত হবে। ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপের ব্যবহারের মাধ্যমে তেলের মজুত, চাহিদা এবং সরবরাহের সঠিক সময়ের তথ্য পাওয়া যাবে, যা সামগ্রিক জ্বালানি ব্যবস্থাপনাকে আরও গতিশীল করবে।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম কাদির, সহসভাপতি মিজানুর রহমান মিন্টুসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মাহফুজ রহমান/কেএইচকে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে সাত দিনের আলটিমেটাম
- ২ সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়া
- ৩ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জেলায় জেলায় ১১ দলের বিক্ষোভ
- ৪ টাকা দিয়েও মিলছে না বোতলজাত সয়াবিন তেল, মুরগির দামে আগুন
- ৫ ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী