ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পানিসম্পদ প্রতিমন্ত্রী

জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর আমরা বাস্তবায়ন করবো

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১৩ এপ্রিল ২০২৬

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আমরা সবাইকে নিয়ে বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ে তুলবো। যার মধ্য দিয়ে আমাদের জুলাই যোদ্ধাদের জুলাই সনদের প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি অক্ষর আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার গেদিপাড়া ছেতনাই খাল খনন কাজের উদ্বোধন শেষে সংবাদকর্মীদের তিনি এসব কথা বলেন ।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কথায় নয়, কাজে বিশ্বাস করেন। যা এরইমধ্যে প্রমাণ হয়ে গেছে। সরকার গঠনের দুই মাসের মধ্যেই আমাদের নির্বাচনি ইশতেহারগুলো পর্যায়ক্রমে পূরণ করা হচ্ছে।

উন্নয়ন কর্মসূচির ভাগিদার সবাই উল্লেখ করে তিনি বলেন, আমরা কোনো দল-ধর্ম-বর্ণ ভেদাভেদ করে উন্নয়ন কর্মসূচি নেইনি। খাল খননের মাধ্যমে প্রকৃত কৃষকরা উপকৃত হবেন।

এসময় স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, মাড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু আনসার মো. রেজাউল করিম শামিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সফিকুল আলম/এসআর/জেআইএম