ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভার্চুয়ালি ঝিনাইদহে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০২:১৯ পিএম, ১৪ এপ্রিল ২০২৬

ঝিনাইদহের শৈলকুপায় কৃষক কার্ডের বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শৈলকুপার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল থেকে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভার্চুয়ালি ঝিনাইদহে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এসময় উপস্থিত ছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান।

ভার্চুয়ালি ঝিনাইদহে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে কৃষক কার্ডধারী ১৬৭৯ জন উপকারভোগী কৃষকসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর ব্লকের কৃষকরা পাইলট প্রকল্পের আওতায় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন।

এম শাহাজান/এমএন/এএসএম