ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় আমদানি নিষিদ্ধ ৬ ট্রাক পণ্য-মোবাইল সেট ধ্বংস

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০২:০৪ পিএম, ১৫ এপ্রিল ২০২৬

কুমিল্লায় আমদানি নিষিদ্ধ ৬ ট্রাক পণ্য ও বিপুল পরিমাণ অ্যান্ড্রয়েড মোবাইল সেট ধ্বংস করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরীর গোমতী নদীর পাড়ে কুমিল্লায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

ধ্বংস পণ্যের মধ্যে ছিল শাড়ি ও থ্রি-পিস, মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিজিবির জব্দ করা আমদানি নিষিদ্ধ বাজি, আইএমই নম্বরবিহীন অ্যান্ড্রয়েড মোবাইল সেট। ধ্বংসকৃত এসব পণ্যে বর্তমান বাজার মূল্য চার কোটি টাকারও বেশি।

কুমিল্লায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার নিতিশ বিশ্বাস বলেন, জনস্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে এবং অবৈধ পণ্যের বিস্তাররোধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ সময় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, ১০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান, সহকারী রাজস্ব কর্মকর্তা সামছুল আলমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাহিদ পাটোয়ারী/এনএইচআর/এএসএম