কালীগঞ্জে জঙ্গিবাদবিরোধী র্যালি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করার লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি র্যালি কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা রূপ নেয়।
পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসএম মনিরুজ্জামান মোফাজ্জলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আশরাফউজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম সিজু, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া ও যুব বিষয়ক সম্পাদক মো. মাইনুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল আমিন খন্দকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল-হাদী, মিলন মিয়া, ছামাউন প্রমুখ।
আব্দুর রহমান আরমান/একে