ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শার্শায় মাকে মারপিট করায় ছেলের কারাদণ্ড

প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১৭ জুলাই ২০১৬

যশোরের শার্শায় মাকে মারপিট করা ও মাদক সেবনের দায়ে ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ কারাদণ্ডাদেশ দেন বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস সালাম।   

শার্শা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, শার্শা রেল লাইন পাড়া গ্রামের মৃত রুহুল আমিনের মাদকাসক্ত ছেলে রুবেল (২৪) প্রায় মাদক সেবনের জন্য মায়ের কাছে টাকা চায়। টাকা না দিলে অশ্লীল কথা বলে ও মাকে মারপিট করে। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে মাদকাসক্ত ছেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন।

মোঃ জামাল হোসেন/এএম/এবিএস