কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আটক
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার জামতলা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে জামতলা মোড়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদবিরোধী র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন। এতে অংশগ্রহণকারীরা বিষয়টি পুলিশের নজরে নিয়ে এলে পুলিশ নাশকতার অভিযোগে তাকে আটক করে। জেলা জামায়াত নেতা স্বপনের বাড়ি ভুরুঙ্গামারী সদর উপজেলার দেওয়ানের খামার গ্রামে।
ঘটনার সত্যতা স্বীকার করে ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, জামায়াত নেতাকে র্যালি থেকে সরে যেতে বললেও তিনি অস্বীকৃতি জানান। পরে তাকে নাশকতা কর্মকাণ্ড ঘটাতে পারে এমন সন্দেহে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।
নাজমুল হোসেন/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে: কৃষিমন্ত্রী
- ২ দামের পার্থক্য যেন অগ্রহণযোগ্য পর্যায়ে না যায়, সে বিষয়ে সরকার সতর্ক
- ৩ খাল খনন উদ্বোধনের পর কর্দমাক্ত অবস্থায় মঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী
- ৪ নগরবাসী সিটি করপোরেশনের কোনো কর্মকর্তাকে ‘স্যার’ সম্বোধন করবে না
- ৫ বিএনপি জুলাই সনদের আলোকেই পথ হাঁটবে: আইনমন্ত্রী