ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অস্ত্র-গোলাবারুদসহ জেএমবির দক্ষিণাঞ্চলের আমির গ্রেফতার

প্রকাশিত: ০২:৩৯ এএম, ২১ জুলাই ২০১৬

গাজীপুর মহানগরীর টঙ্গীতে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে জেএমবির দক্ষিণাঞ্চলের আমিরসহ চার জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় অস্ত্র, গুলি, বিপুল পরিমাণ গোলাবারুদ ও বোমা তৈরির সরঞ্চাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে র‌্যাব-১ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

jmb-austro

গ্রেফতাররা হলেন- জেএমবির দক্ষিণাঞ্চলের আমির মাহমুদুল হোসেন তানভির (২৭), আশিকুল আকবর আবেশ (২২), নাজমুল সাকিব (১৯) ও শরিয়ত উল্যাহ শুভ (১৯)। মাহমুদুল হোসেন তানভির যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে র‌্যাব সূত্র জানিয়েছে।

jmb-austro

র‌্যাব-১ এর গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর আউচপাড়া এলাকার মোক্তার বাড়ি রোডের জেসমিন আক্তারের বাড়ির চার তলায় অভিযান চালায় র‌্যাব-১ এর সদস্যরা। এসময় ওই বাড়ি থেকে জেএমবির দক্ষিণাঞ্চলের আমির মাহমুদুল হোসেন তানভিরসহ চার জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়।

অভিযানে জেএমবির ওই আস্তানা থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ, পিস্তল, গুলি, বোমা, বোমা তৈরির সরঞ্জাম, গান পাউডার, ছোরা ও জিহাদী বই উদ্ধার করা হয়।

                
আমিনুল ইসলাম/এফএ/এবিএস

আরও পড়ুন