কলেজছাত্রীর ওড়না কেড়ে নেয়ার অপরাধে বখাটের দণ্ড
বাগেরহাটের মোরেলগঞ্জে এক কলেজছাত্রীর ওড়না কেড়ে নেয়ার অপরাধে বখাটে রাসেল খলিফার ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নাজমুল হুদা বৃহস্পতিবার বিকেল ৩টায় এই দণ্ডাদেশ দেন।
রাসেল খলিফা (২০) ভাষান্দল গ্রামের মৃত আব্দুর রহিম খলিফার ছেলে। রাসেল মোরেলগঞ্জ এস এম কলেজের প্রথম বর্ষের ছাত্র।
জানা গেছে, রাসেল খলিফা সকাল ৯টার দিকে রাস্তায় বসে সেতারা আব্বাস টেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীর ওড়না কেড়ে নিয়ে নিজের মাথায় পেঁচায়। এসময় ওই ছাত্রীর সঙ্গে থাকা বান্ধবীরা অনেক অনুনয় বিনয় করলেও রাসেল ওড়নাটি ফেরত দেয়নি।
খবর পেয়ে সেতারা আব্বাস টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম ও ছাত্ররা গিয়ে বখাটে রাসেলকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ বিকেল ৩টায় তাকে ভ্রাম্যমাণ আদালতে তুলে দেয়।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নাজমুল হুদা বলেন, ছাত্রীকে ইভ টিজিং ও ওড়না কেড়ে নিয়ে সম্ভমহানির দায়ে বখাটে রাসেল খলিফাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
শওকত আলী বাবু/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ পুলিশ সদস্যদের জুয়া খেলা-নারীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য ভাইরাল, তদন্ত কমিটি
- ২ দুদিনের বৃষ্টিতে প্রাণ ফিরেছে চা বাগান-বোরো ফসলে
- ৩ সিলেটে রামদা ঠেকিয়ে ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাই
- ৪ পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার
- ৫ অল্প সময়ের মধ্যে বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে