কুমিল্লা জেলা ছাত্র শিবিরের সভাপতি গ্রেফতার
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জামায়াত নেতা মো. কামরুজ্জামান সোহেলকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোহেল জেলার বরুড়া উপজেলার খাটাইয়া গ্রামের খাদেম আলীর ছেলে। তিনি জামায়াতে ইসলামী কুমিল্লার প্রচার সম্পাদক এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডের রোকন।
জানা যায়, র্যাবের একটি দল কামরুজ্জামান সোহেলকে গ্রেফতারের জন্য বৃহস্পতিবার অভিযান পরিচালনা করে। দুপুর আড়াইটার দিকে কুমিল্লা নগরীর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
কুমিল্লাস্থ র্যাব-১১ এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান, গ্রেফতার সোহেল বরুড়া থানার ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামি। বিকেলে তাকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে।
কামাল উদ্দিন/এসএস/পিআর