গাজীপুরে বেলমন্ড ফেব্রিক্সকে লাখ টাকা জরিমানা
গাজীপুর মহানগরীর ভোগড়াবাসনে বেলমন্ড ফেব্রিক্স লিমিটেড নামক এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ এ জরিমানা করেন।
র্যাব-১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বেলমন্ড ফেব্রিক্স লিমিটেডে অভিযান চালায় র্যাব। পরে বিএসটিআই ছাড়পত্রবিহীন ও মানচিহ্ন ব্যবহার ব্যতিত পলিস্টার ব্যান্ডিং, শুটিং এবং পলিস্টার, কটন শাটিং বিক্রয় ও বিতরণ করার অপরাধে ওই প্রতিষ্ঠানের মালিককে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করে।
বিএসটিআইয়ের পরিদর্শক মো. শহিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
মোঃ আমিনুল ইসলাম/এএম/পিআর