মীর কাসেম আলী ফের কাশিমপুরে
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফিরিয়ে আনা হয়েছে।
কাশিমপুর কারাগারের জেলার মো. নাশির আহমেদ জানান, দুপর ১২টার দিকে মীর কাসেম আলী কাশিমপুর কারাগার-২ এ স্থানান্তরিত হয়েছেন।
এর আগে গত রমজান মাসে তাকে কাশিমপুরের এ কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। মঙ্গলবার সকালে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
আমিনুল ইসলাম/এআরএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোটার স্লিপ বিতরণকালে দুই জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ
- ২ আ’লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান বিপুল অস্ত্রসহ আটক
- ৩ ফাঁকা গাজীপুরের দুই মহাসড়ক, বাসে যাত্রী সংকট
- ৪ বরিশালে আইনশৃঙ্খলায় ১৬ হাজার সদস্য মোতায়েন থাকলেও শঙ্কায় প্রার্থীরা
- ৫ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ হিলি স্থলবন্দর