ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপের হেলপার নিহত

প্রকাশিত: ০৪:৫৬ এএম, ২৭ জুলাই ২০১৬

গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত গাড়ির সঙ্গে পিকআপের ধাক্কায় সাইফুল ইসলাম (৩৫) নামে পিকআপের হেলপার নিহত হয়েছেন। বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম ময়মনসিংহের ফুলপুর থানার সন্তোষপুর এলাকার মো. আবেদ আলীর ছেলে।

কোনাবাড়ি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে চন্দ্রাগামী একটি পিকআপ খাড়াজোড়া এলাকায় সামনের গাড়িকে ওভারটেক করতে গিয়ে ওই গাড়ির পেছন দিক দিয়ে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের বাম অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সেখানে থাকা হেলপার সাইফুল ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে গেছে।
                        
আমিনুল ইসলাম/এসএস/পিআর