ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টঙ্গীর প্রিন্টিং কারখানায় আগুন

প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২৭ জুলাই ২০১৬

গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকার রবিন প্রিন্টিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সেলিম মিয়া জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে বিসিক এলাকায় টিনসেডের তৈরি রবিন প্রিন্টিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গ্যাস লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আমিনুল ইসলাম/এআরএ/এবিএস