গাছতলায় ফোনালাপকালে বজ্রপাতে ফুফু ও ভাতিজি মৃত্যু
সাতক্ষীরা সদরের ঘোনা কাজিপাড়া এলাকায় বাড়ির বাইরে গাছতলায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলার সময় বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলো, প্রবাসী হাফিজুল ইসলামের স্ত্রী হালিমা খাতুন (৩৪) ও তার ভাই আনারুল ইসলামের মেয়ে ফতেমা খাতুন (১৪)। ফতেমা খাতুন স্থানীয় ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। পারিবারিক সম্পর্কে তারা ফুফু ও ভাতিজি।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, বাড়ির বাইরে গাছ তলায় দাঁড়িয়ে মোবাইলে কথা বলার সময় গাছটির উপর বজ্রপাত হয়। এসময় পুড়ে তারা দুইজনই মারা যায়। গাছটিও পুড়ে গেছে।
আকরামুল ইসলাম/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বৃষ্টিতে পোয়াবারো, পানির নিচে কাজ দেখিয়ে ৬ কোটি টাকা লুটের পাঁয়তারা
- ২ মণিরামপুরবাসীকে ভবদহের অভিশাপ থেকে মুক্তি দিতে চান এমপি এনামুল
- ৩ এমপির আশ্বাসে বাড়ি ফিরে রক্তাক্ত বাহাউদ্দিন এখন হাসপাতালে কাতরাচ্ছেন
- ৪ রঙের বিষে নীল হচ্ছে গড়াই, স্বাস্থ্যঝুঁকিতে শ্রমিকরা
- ৫ ঈদে মুরগির দাম কেজিতে বেড়েছে ১০০ টাকা, হিমশিম মধ্যবিত্তরা