শার্শায় বজ্রপাতে গ্রাম্য চিকিৎসকের মৃত্যু
প্রতীকী ছবি
যশোরের শার্শা উপজেলার পল্লীতে মাঠ থেকে ফেরার সময় বজ্রপাতে জামাল উদ্দীন (৪৭) নামে এক গ্রাম্য চিকিৎসকের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। জামাল উদ্দিন উপজেলার উলাশী ইউনিয়নের রামপুর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে একজন কৃষকের সঙ্গে মাঠে যান জামাল উদ্দিন। আকাশ মেঘলা দেখে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শার্শা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বজ্রপাতে জামাল উদ্দীন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মো. জামাল হোসেন/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের রবিউল
- ২ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে সম্পদ ও ঋণের তথ্য গোপনের অভিযোগ
- ৩ রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রিত্ব পাবেন: হুমায়ুন কবির
- ৪ নির্বাচনে হুমকি এড়াতে তৎপরতা: উখিয়ার ভাড়াবাসা থেকে ৬২২ রোহিঙ্গা আটক
- ৫ পঞ্চগড়-১ আসনে লড়াই হবে ধানের শীষ-শাপলা কলির প্রার্থীর