যশোরে অবৈধ সার কারখানা সিলগালা
যশোর উপ-শহরে `কসমিক এগ্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ` নামে একটি সার কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে জিঙ্ক সালফেট উৎপাদন করায় কারখানাটি সিলগালার পাশাপাশি কর্তৃপক্ষের কাছে থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের সদর উপজেলা কর্মকর্তা এসএম খালিদ সাইফুল্লাহ জানান, উপ-শহর ই-ব্লকে `কসমিক এগ্রো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ` নামে একটি কারখানায় বে-আইনিভাবে সার উৎপাদন করা হচ্ছে বলে খবর পান তারা। এরপর রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার ও আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এসময় সার উৎপাদনের লাইসেন্স দেখতে চাইলে কারখানা কর্তৃপক্ষ তা দেখাতে পারেননি।
আদালতের বিচারকরা এসময় কারখানাটি সিলগালা করে দেন। একই সঙ্গে কারখানা মালিক শহরের ঘোপ এলাকার আহসান নেওয়াজকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। কারখানায় অবস্থানরত ব্যবস্থাপক মো. সেলিম সঙ্গে সঙ্গে জরিমানার অর্থ পরিশোধ করে রেহাই পান।
কৃষি কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ জানান, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে।
মিলন রহমান/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের রবিউল
- ২ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে সম্পদ ও ঋণের তথ্য গোপনের অভিযোগ
- ৩ রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রিত্ব পাবেন: হুমায়ুন কবির
- ৪ নির্বাচনে হুমকি এড়াতে তৎপরতা: উখিয়ার ভাড়াবাসা থেকে ৬২২ রোহিঙ্গা আটক
- ৫ পঞ্চগড়-১ আসনে লড়াই হবে ধানের শীষ-শাপলা কলির প্রার্থীর