শার্শায় ইয়াবাসহ নারী ব্যবসায়ী আটক
প্রতীকী ছবি
যশোরের শার্শায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোজিনা বেগম (২৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
সোমবার সকালের দিকে শার্শার নাভারণ রেলওয়ে কলোনিপাড়া থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার জামির শেখের স্ত্রী।
র্যাব-৬ এর (ডিএডি) কাওছার আজম জানান, তাদের কাছে গোপন সংবাদ আসে নাভারণ এলাকায় এক নারী মাদক ব্যবসায়ীর বাড়িতে মাদক কেনা-বেচা চলছে। এ সময় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক মাদক ব্যবসায়ীকে শার্শা সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিএডি কাওছার আজম।
মো. জামাল হোসেন/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের রবিউল
- ২ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে সম্পদ ও ঋণের তথ্য গোপনের অভিযোগ
- ৩ রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রিত্ব পাবেন: হুমায়ুন কবির
- ৪ নির্বাচনে হুমকি এড়াতে তৎপরতা: উখিয়ার ভাড়াবাসা থেকে ৬২২ রোহিঙ্গা আটক
- ৫ পঞ্চগড়-১ আসনে লড়াই হবে ধানের শীষ-শাপলা কলির প্রার্থীর