ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খালিদের মৃত্যুর ঘটনায় ছাত্রলীগের তদন্ত কমিটি

প্রকাশিত: ০১:৩২ পিএম, ০২ আগস্ট ২০১৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহর মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

কমিটির অন্য সদস্যরা হলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক সৃজন ঘোষ, আপ্যায়ন সম্পাদক রাসেদুল ইসলাম রাশেদ ও তথ্য-প্রযুক্তি সম্পাদক মো. আশফাক আবীর।

মঙ্গলবার ছাত্রলীগের দফতর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা বিষয়টি নিশ্চিত করেন। ইতোমধ্যে তদন্ত প্রতিনিধি দল কুমিল্লা বিশ্ববিদ্যাল ক্যাম্পাস পরিদর্শন করেছে।

দফতর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা জানান, ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

আগস্টের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে সাইফুল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

সাইফুল্লাহ কুবির কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও মার্কেটিং বিভাগের ৭ম ব্যাচের ছাত্র ছিলেন।

মো. কামাল উদ্দিন/এএম/এমএস