সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ৯ কর্মীসহ গ্রেফতার ৪৫
প্রতীকী ছবি
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত ও শিবিরের নয় কর্মীসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে সদর থানা থেকে ১৬ জন, কলারোয়া থানায় ১০ জন, তালা থানায় চারজন, কালিগঞ্জ থানায় চারজন, শ্যামনগর থানায় চারজন, আশাশুনি থানায় তিনজন, দেবহাটা থানায় দুইজন ও পাটকেলঘাটা থানা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের তথ্য কর্মকর্তা কামাল হোসেন বলেন, তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিকেলে কারাগারে পাঠানো হবে।
আকরামুল ইসলাম/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বৃষ্টিতে পোয়াবারো, পানির নিচে কাজ দেখিয়ে ৬ কোটি টাকা লুটের পাঁয়তারা
- ২ মণিরামপুরবাসীকে ভবদহের অভিশাপ থেকে মুক্তি দিতে চান এমপি এনামুল
- ৩ এমপির আশ্বাসে বাড়ি ফিরে রক্তাক্ত বাহাউদ্দিন এখন হাসপাতালে কাতরাচ্ছেন
- ৪ রঙের বিষে নীল হচ্ছে গড়াই, স্বাস্থ্যঝুঁকিতে শ্রমিকরা
- ৫ ঈদে মুরগির দাম কেজিতে বেড়েছে ১০০ টাকা, হিমশিম মধ্যবিত্তরা