ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রামুতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৩ আগস্ট ২০১৬

কক্সবাজারের রামুতে খালের পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থী রিয়াজ উদ্দিনের (১১) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজারকুল কাঁঠালিয়া পাড়ায় নতুনখালের তিন মোহনায় সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গত রোববার সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে নিখোঁজ হয় রিয়াজ। রামুর রাজারকুল ইউনিয়নের নয়াপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে রিয়াজ হালদারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

রাজারকুল ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদুল আলম জানিয়েছেন, তিনদিন আগে রিয়াজ উদ্দিন সহপাঠীদের সঙ্গে নতুনখালে খেলার সময় পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজি পরও তার সন্ধান মিলেনি।

বুধবার সকালে এক ব্যক্তি খালে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

রিয়াজ উদ্দিনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান  বলেন, আছরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সায়ীদ আলমগীর/এএম/পিআর