ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে অজ্ঞাত শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০২:১৬ পিএম, ০৩ আগস্ট ২০১৬

গাজীপুরে বিল থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

জয়দেবপুর সদর হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, ভবানীপুর বঙ্গবন্ধু সাফারি পার্ক সড়কের সদর উপজেলার ভবানীপুরের ইন্দ্রপুর ব্রিজ সংলগ্ন বিলের পানিতে শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। বেলা আড়াইটার দিকে মরদেহটি উদ্ধার করে গাজীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এসআই নাজমুল ইসলাম আরো জানান, শিশুটির গায়ে সাদা গেঞ্জি রয়েছে। ৪-৫দিন আগে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শিশুটির শরীরে আঘাতের চিহৃ নেই। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মো. আমিনুল ইসলাম/এএম/পিআর