টেকনাফে তিন মানব পাচারকারীসহ গ্রেফতার ৪
প্রতীকী ছবি
কক্সবাজারের টেকনাফ থেকে তিন মানব পাচারকারী ও এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সাবরাং কাটাবনিয়া এলাকার আমির হোসেনের ছেলে ছৈয়দ আলম (৩৫), আব্দুল মাজেদের ছেলে মো. আলমগীর (৩৮), আব্দুর রহমানের ছেলে মো. জামাল ওরফে মালয়েশিয়া জামাল (৪০) ও মাদক ব্যবসায়ী আবসার উদ্দিন (৩৫)।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান, থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজী আব্দুল মালেকের নেতৃত্বে একদল পুলিশ টেকনাফ সাবরাং কাটাবনিয়া এলাকায় অভিযান চালিয়ে মানব পাচারে তালিকাভুক্ত তিন আসামিকে গ্রেফতার করে।
সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারে জড়িত ছিলো অভিযোগে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
অপরদিকে টেকনাফ থানার পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী আবসার উদ্দিনকে গ্রেফতার করেছে। আবসার উপজেলার হ্নীলার রঙ্গিখালী এলাকার নুর আহমদের ছেলে।
আবছারের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে জানিয়ে টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, গ্রেফতারকৃতদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান