টেকনাফে সোয়া কোটি টাকার ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফ ও উখিয়া থেকে সোয়া কোটি টাকা মূল্যের ৩৬ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার সকাল ও শুক্রবার রাতে পৃথক অভিযানে এসব ইয়াবা জব্দ করা হয়।
টেকনাফ বিজিবি সূত্র জানায়, বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের ৫ নং স্লুইসগেট সীমান্তে নাফনদীর কিনারায় অভিযানে চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা ইয়াবা রেখে পালিয়ে যায়। পরে বিজিবি ওই এলাকায় তল্লাশি চালিয়ে ইয়াবার প্যাকেটগুলো উদ্ধার করে। পরে গণনা শেষে ৩০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
উদ্ধার ইয়াবার মূল্য প্রায় ৯৯ লাখ টাকা টাকা। এগুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করার লক্ষ্যে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে জানিয়েছেন লে. কর্নেল আবুজার আল জাহিদ।
অপরদিকে কক্সবাজার-টেকনাফ সড়কের পালংখালী এলাকায় যাত্রাবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৮ লাখ টাকা মূল্যের ছয় হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এসব ইয়াবা জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, কক্সবাজার ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পালংখালী বিওপির কমান্ডার সুবেদার মো. আক্তার হোসেনের নেতৃত্বে উখিয়ার পালংখালী বাজার এলাকায় কক্সবাজারগামী যাত্রীবাহী বাস সার্ভিস (কক্সবাজার জ-১১-০১৫৬) তল্লাশি করে যাত্রীবিহীন সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় ছয় হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
১৭-বিজিবির উপ-অধিনায়ক আবুল খায়ের এসব তথ্য নিশ্চিত করেছেন।
সায়ীদ আলমগীর/এএম/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান