ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৭:০৪ এএম, ০৭ আগস্ট ২০১৬

গাজীপুরে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে গাজীপুর মহানগরীর চাপুলিয়া এলাকা থেকে গাছের সঙ্গে বাধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ২৮ বছর।

জয়দেবপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ হাজ্জাজ জানান, শশ্বান-পাজুলিয়া সড়কের চাপুলিয়া স্বদেশ ট্রেনিং সেন্টারের কাছে একটি আম গাছের সঙ্গে বাধা অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের গলায় রশি দিয়ে প্যাঁচানো এবং শার্ট দিয়ে গলা বাঁধা অবস্থায় ছিল। ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আমিনুল ইসলাম/এফএ/আরআইপি

আরও পড়ুন