কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ আটক ৬
কক্সবাজারে ১০ হাজার পিচ ইয়াবাসহ ৬ জনকে আটক করেছে র্যাব। রেবাবার কলাতলীর হোটেল মিল্কী ওয়েল রিসোর্ট থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- শহরের মধ্যম টেকপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেরে জুবায়ের হোসেন বাপ্পি (২৪), একই এলাকার আব্দুল আজিজের ছেলে ওবায়দুল মান্নান (২২), চাউলবাজার এলাকার মং এ সাং এর ছেলে ওসাই সিং (১৯), বৌদ্ধমন্দির এলাকার কেকিং সাং এর ছেলে মংসিরা (৩১), টেকপাড়া মসজিদ রোড় এলাকার মৃত আমির সুলতানের ছেলে আব্দুর রহমান (২৭), হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ছাতিয়াই এলাকার মৃত যশোদা মোহন রায়ের ছেলে রবিন রায় প্রকাশ নিলমনি (৩৭)।
কক্সবাজার র্যাব ক্যাম্পের ইনচার্জ এএসপি শরাফত ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলাতলী এলাকার হোটেল মিল্কী ওয়েল রিসোর্টে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৫ জনকে আটক করা হয়। পরে তাদের স্বীকার উক্তি অনুযায়ী ওসাই সিং কে আটক করা হয়।
এছাড়া তাদের কাছ থেকে সাড়ে ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার ২২০ পিস ইয়াবা, সীমসহ ১০টি মেবাইল ফোনসেট এবং মাদক বিক্রয়ের নগদ ৪১ হাজার ৭৪০ টাকা উদ্ধার করেছে র্যাব। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
সায়ীদ আলমগীর/আরএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান