ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গলায় গামছা পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: ০৩:১১ পিএম, ০৯ আগস্ট ২০১৬

বেনাপোল পোর্ট থানা দিঘীরপাড় গ্রামে গলায় গামছা পেঁচিয়ে কামাল পাশা (৩১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার দুপুরে পৌরসভার দিঘীরপাড় হাসেমের ভাড়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। কামাল পাশা জেলার চৌগাছা থানার দশপাখিয়া গ্রামের সুলতান আহম্মেদের ছেলে এবং তিনি হাসেমের বাড়িতে ভাড়া থাকতেন।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কামাল পাশার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মো. জামাল হোসেন/এএম/এবিএস