ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে তিতাসের চার শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০১:১৩ পিএম, ১০ আগস্ট ২০১৬

গাজীপুরে তিতাস গ্যাসের চার শতাধিক অবৈধ সংযোগ বিছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দিনব্যাপী সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ও সিটি কর্পোরেশনের নাওজোর এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ সংযোগ বিছিন্ন করা হয়। জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ ও তিতাস গ্যাস কোম্পানির একটি টিম সংযোগ বিচ্ছিন্ন কাজে অংশ নেয়।

GAZIPORE 
জেলা তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী সাব্বির আহমেদ চৌধুরী জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আশরাফ উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণে আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে ভাওয়াল মির্জাপুর বাজার এলাকায় অবৈধভাবে স্থাপিত দুই ইঞ্চি ব্যাসের প্রায় তিন হাজার ফুট গ্যাস পাইপ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে দুই শতাধিক বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়।

GAZIPORE

তিনি আরো জানান, বিকালে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার নাওজোর এলাকায় এক ইঞ্চি ব্যাসের এক হাজার ফুট ও পৌনে এক ইঞ্চি ব্যাসের ৫০০ ফুট দৈর্ঘ গ্যাস লাইন অপসারণ করা হয়। অভিযানের খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়।

অভিযান চলাকালে জেলার তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক প্রকৌশলী এস.এম. আব্দুল ওয়াদুদসহ তিতাস গ্যাস ও প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মো. আমিনুল ইসলাম/এএম/এবিএস