টেকনাফে ২ কোটি টাকার ইয়াবাসহ আটক ১
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পৃথক অভিযানে প্রায় ৭৯ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি। আটক হোসেন আহমেদ (৫৫) টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার প্রয়াত আবুল হোসেনের ছেলে।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবা এনে পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়ার এক বাড়িতে ইয়াবা বেচা-বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পরে সেখান থেকে ১৫ হাজার ৩৪৫ পিস ইয়াবাসহ হোসেন আহমেদকে আটক করা হয়। তার কাছ থেকে ইয়াবা বিক্রির ৬৭ হাজার ৫০০ টাকাও উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, একই দিন একই এলাকায় আরেকটি অভিযানে ৬৩ হাজার ৫২৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
পরে ইয়াবাসহ আটক হোসেনের স্বীকারোক্তি অনুযায়ী তাকে এবং একই এলাকার পলাতক জাহাঙ্গীর আলমকে আসামি করে মাদক আইনে মামলা করা হয়েছে এবং আটক হোসেনকে থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মালিকবিহীন অবস্থায় উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরের জমা রাখা হয়েছে।
সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান