ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

না.গঞ্জে বিদ্যুৎকেন্দ্রের পাঁচ শতাধিক কর্মকতারা গণছুটিতে

প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১০ আগস্ট ২০১৬

সিদ্ধিরগঞ্জের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সাড়ে চার শতাধিক কর্মকর্তা-কর্মচারী গণছুটিতে রয়েছেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ বিভাগকে নর্থওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কাছে হস্তান্তরের সিদ্ধান্তকে বাতিলের দাবিতে এ গণছুটি পালন করছেন তারা।

বুধবার দুপুর ১২টায় সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে গণছুটিসহ প্রধান ফটকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়। এ সময় তাদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১২ আগস্ট কাজে যোগ দেবেন তারা।

বিউবো শ্রমিক-কর্মারী-কর্মকর্তা ঐক্য পরিষদের ডাকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৯ আগস্ট থেকে তারা গণছুটি পালন করছেন।

জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৬ আগস্ট পর্যন্ত কালোব্যাচ ধারণ করে বিদ্যুৎকেন্দ্রের ফটকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করবেন তারা।

শাখার সিবিএ’র সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে শাখায় সিবিএ’র সাধারণ সম্পাদক শহিদুল্লাহ মিয়া, কর্মকর্তা ঐক্য পরিষদের নেতা কাজী জিয়াউল হক, বিদ্যুৎ উন্নয়ন সমতিরি সভাপতি নির্বাহী প্রকৌশলী আঃ মান্নান প্রমুখ।

হোসে চিশতী সিপলু/এএম/আরআইপি