রামুতে পুকুরে হেলে পড়েছে বিবেকারাম বৌদ্ধ বিহার
কক্সবাজারের রামু উপজেলার উত্তর মিঠাছড়ি বিবেকারাম বৌদ্ধ বিহার ভবনের একটি অংশ পার্শ্ববর্তী পুকুরে তলিয়ে গেছে। খবরটি এলাকায় ছড়িতে পড়লে বৌদ্ধ, হিন্দু, মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষ এ করুণ দৃশ্য দেখতে ভিড় জমান।
জানা গেছে, ক’দিন ধরে প্রবল বর্ষণের ফলে বুধবার (১০ আগস্ট) সকালের দিকে উত্তর ফতেখাঁরকুল বিবেকারাম বৌদ্ধ বিহারের মূল ভবনের রান্নাঘরের পার্শ্ববর্তী একটি অংশ পুকুরের দিকে হেলে পড়ে। এতে আকঙ্কিত হয়ে পড়ে বিহারের বৌদ্ধ ভিক্ষুসহ বিহারের বসবাসরত শ্রামণরা।
উত্তর ফতেখাঁরকুল বিবেকারাম বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি সুশীল বড়ুয়া, সহ-সভাপতি কমলশু বড়ুয়া ও সাধারণ সম্পাদক প্লাবন বড়ুয়া জানান, বেশ ক’দিন ধরে প্রবল বর্ষণের ফলে বিহার আঙ্গিনার পুকুরের পানি টইটম্বুর হয়ে যায়। গভীর এ পুকুরটির বাঁধ ভেঙে যায় এবং পাশে অবস্থিত বিহারের মূল ভবনের রান্নাঘর পুকুরে ধ্বসে যায়। মূল ভবনও ঝূঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে জানিয়েছেন বিহার কমিটির নেতৃবৃন্দ।
বাংলাদেশ বুদ্দিস্ট ডেভেলপমেন্ট প্রোপ্রাম কক্সবাজারের চেয়ারম্যান সুরেশ বড়ুয়া বাঙালিসহ বৌদ্ধ নেতৃবৃন্দ বিহার পরিদর্শনে আসেন। এসময় তারা বিহারটি দ্রুত সংস্কার ও বিপদাপন্ন বিহারকে রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান।
রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম জানান, বিষয়টি পরিষদের নজরে এসেছে। পরিদর্শন শেষে করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে বলে উলেখ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম সেলিনা কাজী বলেন, ঐতিহ্য রক্ষায় সবার পরামর্শে ব্যবস্থা নেয়া হবে।
সায়ীদ আলমগীর/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান