ভোলায় চলছে সকাল-সন্ধ্যা হরতাল
ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে আটকের প্রতিবাদে ভোলায় সোমবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলগীর বলেন, ‘জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মিয়াসহ আমাদের নেতাকর্মীদের বিনা কারণে আটক করেছে পুলিশ। এর প্রতিবাদে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছি।’
তবে কয়জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে তা তিনি বলতে চাননি।
ভোলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান জানান, নাশকতা সৃষ্টির আশঙ্কায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। হরতালে নাশকতা ঠেকাতে জেলায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ২ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৩ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৪ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৫ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব