চকরিয়ায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে আহত ৫০
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় সৌদিয়া ও শাহ্ আমিন পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৫০ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ এলাকার বার আউলিয়া রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করেছে চকরিয়া হাইওয়ে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস (চট্টমেট্রো-ট-১১-০১৬১) চট্টগ্রাম যাচ্ছিল। অপরদিক থেকে কক্সবাজার আসছিল শাহ আমিন পরিবহনের (কক্সবাজার-জ-০৫-০০০৫) যাত্রীবাহী বাসটি। দ্রুত গতির এ বাস দুটি মহাসড়কের চকরিয়া কলেজ সংলগ্ন বার আউলিয়া রাস্তার মোড় এলাকায় মুখোমুখী হলে সংঘর্ষ এড়াতে দুদিকের বিলে নেমে যায়।
এসময় সৌদিয়া পরিবহনের বাসটি বিলে উল্টে গেলেও শাহ আমিনের বাসটি রাস্তা এবং বিলের মাঝখানে আটকে থাকে। এতে দুই বাসের অন্তত ৫০ জন আহত হন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে দুই বাস থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠান।
মহাসড়কের চিরিংঙ্গা হাইওয়ে পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আবদুর রহমান তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, মোড় এলাকায় গতি না কমানোর কারণে বাস দুটি দুর্ঘটনায় পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, দুর্ঘটনার পরপরই চালক ও হেলপাররা পালিয়ে গেছে। বাস দুটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ।
সায়ীদ আলমগীর/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান