বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফে সংকেত উপেক্ষা করে বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে নিখোঁজ জেলে মোহাম্মদ সাঈদের (২৬) উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উখিয়ার ইনানী সৈকত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে তাকে শামলাপুর আছাবনিয়া গ্রামে দাফন করা হয়।
উপকূলীয় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি গৌতম রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, সাঈদ টেকনাফ শামলাপুরের আজিম উলাহ ফকিরের ছেলে। তিনি দুই সন্তানের জনক।
বুধবার সকালে বাহারছড়া ইউনিয়নের আছারবনিয়া গ্রামের মাহমুদুল হাসানের মালিকানাধীন ফিশিং নৌকা নিয়ে সাগরে মাছ শিকারে যায় মাঝি-মালারা। মাছ শিকারের এক পর্যায়ে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন জেলে সাঈদ। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
সায়ীদ আলমগীর/এআরএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান