ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান কর্নেল ফোরকান

প্রকাশিত: ১০:০৩ পিএম, ১১ আগস্ট ২০১৬

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সদ্য গঠিত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) প্রথম চেয়ারম্যান মনোনীত হয়েছেন কর্নেল (অব.) ফোরকান আহমদ। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-৩ অধিশাখা কর্তৃক রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মু. জসিম উদ্দীন খান স্বাক্ষরিত জারিকৃত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

নিয়োগপ্রাপ্ত কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্নেল (অব.) ফোরকান আহমদ বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পর অবসরে যান। বর্তমানে তিনি কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য।

তিনি কক্সবাজার সদরের বাণিজ্যিক এলাকা ঈদগাঁও সদর ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রামের মরহুম হাজী নাজির হোসেনের দ্বিতীয় সন্তান।

এদিকে এলাকার এ কৃতি সন্তানকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান পদে নিয়োগ দেয়ার সংবাদে বৃহত্তর ঈদগাঁওসহ জেলাতে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে।

সায়ীদ আলমগীর/বিএ