প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ : যুবক গ্রেফতার
প্রতীকী ছবি
নেত্রকোনা সদর উপজেলার গাড়া তেলিগাতী গ্রামে বৃহস্পতিবার প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একই গ্রামের মৃত আবদুল আজিজজের ছেলে অটোরিকশা চালক ওয়াসিম মিয়াকে (২২) গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় শিশুটির মা বৃহস্পতিবার রাতে বাদী হয়ে ওয়াসিম মিয়াকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
জানা যায়, সদর উপজেলার গাড়া তেলিগাতী গ্রামের বখাটে ওয়াসিম প্রতিবন্ধী শিশুটিকে গ্রামের নির্জন স্থানে বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষর্ণের চেষ্টা চালায়। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি ও টানাহেচড়ার শুরু হয়। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে গেলে ওয়াসিম পালিয়ে যায়।
ওয়াসিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান জাগো নিউজকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
কামাল হোসাইন/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাস করে কেউ গ্রেফতার হলে রাজনৈতিক তদবির চলবে না
- ২ আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ
- ৩ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরের সড়কে থাকবে শতাধিক স্বেচ্ছাসেবক
- ৪ বেকিং পাউডারের নামে আনা হচ্ছিলো কাপড়-প্রসাধনি, ৬ কোটি টাকার পণ্য জব্দ
- ৫ রামপালে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনা তদন্তে কমিটি