যশোরে বাসে আগুন : বিএনপি-জামায়াতের ৪১ জনের নামে মামলা
ফাইল ছবি
যশোরের পার্কিং করা একটি বাসে আগুন দেয়ার ঘটনায় বিএনপি ও জামায়াতের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে।
সোমবার যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মিরাজ মোসাদ্দেক বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিএনপি জামায়াতের শীর্ষ পর্যায়ের ৪১ বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এদের মধ্যে পুলিশ নাজির শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে বুলবুল ও আক্তার নামে বিএনপির দুই কর্মীকে আটক করেছে। তবে পুলিশের এই অভিযানে কয়েকটি বাড়িতে ভাঙচুর ও তাণ্ডব চালানোর অভিযোগ পাওয়া গেছে। যদিও যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক এ অভিযোগ অস্বীকার করেছেন।
প্রসঙ্গত, রোববার রাত পৌনে ৮টার দিকে শহরের নাজির শংকরপুর কোল্ড স্টোর মোড়ে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি আগুনে ভস্মীভূত হয়েছে। বাসটি রঙ করার জন্য রাস্তার পাশে পার্কিং করা ছিল।
-এমএএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু