ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

প্রকাশিত: ১১:৩০ এএম, ১৩ আগস্ট ২০১৬

গাজীপুরের টঙ্গীতে বিদুৎস্পৃষ্ট হয়ে বিল্লাল হোসেন (৩৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। মৃত বিল্লাল হোসেন নেত্রকোনার পূর্বধলা থানার ভবানীপুর এলাকার দুলাল মিয়ার ছেলে। তিনি স্বপরিবারে টঙ্গীর এরশাদনগর এলাকায় ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।


টঙ্গী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, হোসেন মার্কেট এলাকার হাবিব মিয়ার বাড়িতে সেপটিক ট্যাংক তৈরির কাজ চলছিল। সেখানে বিল্লাল হোসেন বৈদ্যুতিক পাম্প থেকে পানি দিচ্ছেলেন।

এ সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
        
মোঃ আমিনুল ইসলাম/এএম/এবিএস