মণিরামপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
যশোরের মণিরামপুরে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে উপজেলার কাশিপুর আলিম মাদ্রাসার পাশে মাঠের মধ্যে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার শাহিনুর রহমান (৩২) উপজেলার কাশিপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে ও উপজেলা যুবলীগের নির্বাহী কমিটির সদস্য।
এলাকাবাসী জানায়, বুধবার দুপুরে ৮/১০ জন দুর্বৃত্ত কাশিপুর আলিম মাদ্রাসার পাশে মাঠের মধ্যে শাহিনুরের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। পরে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়।
মণিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আওয়ামী লীগের মণিরামপুরের সাবেক এমপি টিপু সুলতান গ্রুপের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
-এমএএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু