না.গঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক ২
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেকে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১১) সদস্যরা । এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলার আলীরটেক উল্টরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. স্বপন হোসেন (৩৫) উপজেলার আলীটেক উত্তরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে ও একই এলাকার মন্নাফ হোসেন ওরফে মান্নাফের ছেলে মো. আক্তার হোসেন (৩৫)।
র্যাবের-১১ এএসপি শাহ শিবলী সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলীটেক উত্তরপাড় এলাকায় অভিযান চালিয়ে মো. স্বপন হোসেন ও মো. আক্তার হোসেনকে আটক করা হয় ।
এ সময় তাদের কাছ থেকে চার কেজি গাঁজা, ৪৮৫ পিস ইয়াবা, একটি রামদা, সাতটি চাকু , একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, চারটি মোবাইল ও মাদক বিক্রির দুই হাজার ৫৪২ টাকা উদ্ধার করা হয়েছে ।
শাহাদাত হোসেন/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু