যশোরে যুবককে কুপিয়ে হত্যা
যশোর শহরের শংকরপুর এলাকায় জয় (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ৮টার দিকে শংকরপুর বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে জয় শংকরপুর বটতলা এলাকায় বসে ছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।
-এমএএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু