যশোরে গোলাগুলিতে দুই যুবক নিহত
যশোরে গোলাগুলিতে অজ্ঞাত পরিচয়ের দুই যুবক নিহত হয়েছেন। শনিবার ভোরে যশোরের এমএম কলেজ উত্তর গেটের কাছে বাস্কেটবল গ্রাউন্ডের সামনে এবং যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চি গেঞ্জির মিলের কাছ থেকে দুই যুবকের ‘গুলিবিদ্ধ লাশ’ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ বলছে, গোলাগুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে। তবে শনিবার সকাল পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) অরুণ কুমার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ যশোর শহরের এমএম কলেজ উত্তর গেটের কাছে বাস্কেটবল গ্রাউন্ডের সামনে এবং যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চি গেঞ্জির মিলের কাছ থেকে এই দুই যুবককে আহত অবস্থায় উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাস্কেটবল গ্রাউন্ডের সামনের যুবকের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল কান্তি মল্লিক জানান, দুই যুবককে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
মিলন রহমান/এসএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত