ঝিনাইদহে জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ গ্রেফতার ৪৪
নাশকতার মামলায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও কোটচাঁঁদপুর উপজেলা থেকে জামায়াত-শিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে আরো ৩৮ জনকে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, নাশকতা প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন স্থান থেকে পাঁচজন ও কোটচাঁদপুর উপজেলা থেকে এক জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে মামলা রয়েছে। এছাড়া অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে আরো ৩৮ জনকে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।
আহমেদ নাসিম আনসারী/এআরএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গোমতীর চরে যুবকদের সঙ্গে কৃষিমন্ত্রীর ইফতার
- ২ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ৩ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৪ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৫ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে