স্কাউটস সমাজের পথ পরিদর্শক হিসেবে কাজ করে
বাংলাদেশ স্কাউটের যশোর জেলা কমিশনার আব্দুর রহমান খান বলেছেন স্কাউটস সমাজের পথ পরিদর্শক হিসেবে কাজ করে। কাবিং ও স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা লেখা-পড়ার পাশাপাশি সেবার ব্রত নিয়ে বেড়ে উঠবে।
শনিবার বাংলাদেশ স্কাউটস শার্শা উপজেলা শাখার ত্রৈবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শার্শা স্কাউটসের সভাপতি শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা স্কাউটসের দয়াময় হাওলাদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র মজুমদার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন শার্শা স্কাউটস এর সাবেক সাধারণ সম্পাদক রজব আলী। কাউন্সিল অধিবেশনের মাধ্যমে আগামী ৩ বছর মেয়াদী নির্বাহী পরিষদের ২৮ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম।
এ সময় প্রত্যেক স্কুলে কাবিং কার্যক্রম শুরু ও ব্যক্তি উদ্যোগে প্রত্যেক প্রতিষ্ঠানে একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
মো. জামাল হোসেন/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত