ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বৃষ্টিতে বেনাপোল স্থলবন্দরে অচলাবস্থা

প্রকাশিত: ১০:৪৩ এএম, ২১ আগস্ট ২০১৬

অবিরাম বর্ষণে স্থলবন্দর বেনাপোলে আমদানি রফতানি ও বন্দরে পণ্য ওঠানামায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এতে বন্দর ও কাস্টমসের কাজকর্ম ব্যাহত হচ্ছে।

রোববার ভোর রাত থেকে টানা বৃষ্টিতে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে পণ্য লোড-আনলোডে ব্যাহত হচ্ছে।

বর্ষণের কারণে বেনাপোল-পেট্রাপোল স্থলপথে আমদানি-রফতানিসহ বন্দরের অভ্যন্তরে লোড-আনলোডে মারাত্মক সমস্যার সৃষ্টি হয়েছে। অন্যান্য দিনের চেয়ে ট্রাকে পণ্যলোড কম হয়েছে। এছাড়া পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বন্দরের অভ্যন্তরে বৃষ্টির পানি জমে থাকায় ও মালামাল ভিজে যাওয়ার কারণেও অনেকে আমদানিকৃত পণ্য খালাস করতে পারছে না।

নো-ম্যান্স ল্যান্ডের খোলা জায়গায় বাংলাদেশি ট্রাক থেকে কোনো পণ্য ভারতীয় ট্রাকে দেওয়া যায়নি। তবে পেট্রাপোল বন্দরের অভ্যন্তরে পণ্য রফতানি চলছে। পাসপোর্টযাত্রীরাও অন্যান্য দিনের চেয়ে কম চলাচল করছে।
 
এদিকে রোববার সারাদিন সূর্যের মূখ দেখা যায়নি বেনাপোলে। টানা বর্ষণের কারণে নাগরিক জীবন ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনমজুররা কোথাও কোনো কাজে যেতে পারেননি। অনেকে ঘর থেকেই বের হয়নি। বেনাপোলসহ শার্শার অনেক স্থানে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। নিম্নাঞ্চলের অনেক বাড়িঘর তলিয়ে গেছে বলে জানা গেছে।

জামাল হোসেন/এফএ/আরআইপি