ঝিনাইদহে জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ গ্রেফতার ২৮
ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর উপজেলা থেকে নাশকতাসহ বিভিন্ন মামলায় জামায়াত-শিবিরের ৩ নেতাকর্মীসহ মোট ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকালে দুই উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, নাশকতা প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় মহেশপুর থেকে জামায়াতের ২ নেতাকর্মী ও কালীগঞ্জ থেকে ১ শিবির কর্মীকে গ্রেফতার করা হয়। এছাড়া হত্যা, ডাকাতি ও নির্যাতনসহ বিভিন্ন মামলায় আরো ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার আজবাহার আলী শেখ বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে নাশকতার অপরাধে মামলা রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।
আহমেদ নাসিম আনসারী/এফএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গোমতীর চরে যুবকদের সঙ্গে কৃষিমন্ত্রীর ইফতার
- ২ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ৩ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৪ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৫ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে