গোপালগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেফতার
গোপালগঞ্জের চাঞ্চল্যকর নয়ন হত্যা মামলার তিন নম্বর আসামি রিকু মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে খুলনার খালিশপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে গোপালগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট সদর উপজেলার বরফা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নয়ন শেখকে বাড়ি থেকে ডেকে নৃসংশভাবে কুপিয়ে হত্যা করা হয। পরদিন সকালে বড়ফা বালুরমাঠ এলাকা থেকে পুলিশ নয়ন শেখের মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুল আলী শেখ বাদী হয়ে ২৫ জনকে আসামি করে গোপালগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এস এম হুমায়ূন কবীর/এআরএ/এবিএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ছিনতাইকারীর ধাক্কায় ছিটকে পড়লেন অটোরিকশার চালক, গাড়িচাপায় গেল প্রাণ
- ২ যশোরে ভেজাল মবিল তৈরি, কারখানা মালিকের লাখ টাকা জরিমানা
- ৩ মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে প্রাণ গেলো বাবার
- ৪ সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
- ৫ সৌদি আরবে মিসাইল হামলায় যুবক নিহত, কিশোরগঞ্জের বাড়িতে শোকের মাতম