বিরামপুরে তুলার গোডাউনে আগুন
দিনাজপুরের বিরামপুরে একটি তুলার গোডাউনে আগুন লেগে এক কোটি টাকার তুলা ভস্মীভূত হয়েছে। এসময় দুটি গরুও পুড়ে যায়।
শনিবার বেলা ১১টায় বিরামপুর পৌর শহরের আঃ আজিজ সরকারের তুলার গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তুলা গোডাউনের মালিক আঃ আজিজ সরকারের ছোট ছেলে বকুল সরকার জানান, গোডাউটির ভেতরে সুতার তৈরি কাপড়-চোপড়, চটের বস্তা, ধান, গরুর খামারের দুইটি গরু ও তুলা ছিল। গোডাউনের রক্ষিত সব পণ্য ভস্মীভূত হয়েছে বলে তিনি দাবি করেন। এতে এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি প্রাথমিক ভাবে ধারণা করেন।
এমদাদুল হক মিলন/ এমএএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ‘চুরি করতে যাচ্ছি, অসুবিধা হলে সহযোগিতা করবেন’—এএসআইকে চোর
- ২ প্রধান অতিথি হিসেবে নাম ঘোষণা না করায় জামায়াত এমপির অনুষ্ঠান বর্জন
- ৩ সাতক্ষীরায় ডিসির সিলযুক্ত ‘ফুয়েল কার্ড’ চালুর সিদ্ধান্ত স্থগিত
- ৪ বাবা-মায়ের সঙ্গে পুণ্যস্নানে নেমে শিশু নিখোঁজ
- ৫ মুক্তিযুদ্ধে শেখ মুজিবের ভূমিকা নেই: জমিয়তে উলামায়ে নেতা