ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে পোশাক শ্রমিকদের অসন্তোষ (ভিডিও)

প্রকাশিত: ০৬:৫৫ এএম, ২৫ আগস্ট ২০১৬

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে একটি পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

শ্রমিক ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের আমবাগ এলাকার হানিউল গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন পাওনা ছিল। গত ১ আগস্ট তাদের বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ তাদের পাওনা তিন মাসের বেতন না দিয়ে কারখানাটি বন্ধ ঘোষণা করে।

কিন্তু শ্রমিকরা প্রতিদিন সকালে কর্মস্থলে গিয়ে কারখানার ফটকে কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এ সময় বেতন ভাতা পরিশোধের দাবিতে উত্তেজিত শ্রমিকরা কারখানা ফটকের সামনে বিক্ষোভ শুরু করে এবং আমবাগ এলাকার আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে।

কারখানার কর্মরত শ্রমিকরা জানায়, গত ১ আগস্টসহ তিন মাসের বেতন ভাতা পরিশোধ না করে কারখানা বন্ধের নোটিশ টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। তাদের দাবি দাওয়ার ব্যাপারে কারখানা কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেয়ায় তারা আন্দোলনে নেমেছে।



আমিনুল ইসলঅম/এসএস/আরআইপি

আরও পড়ুন