টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ
কক্সবাজারের টেকনাফের নাফনদী সংলগ্ন হেচ্ছার খাল থেকে ৩ কোটি টাকার ১ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার ভোরে পৌরসভার নাইট্যং পাড়া হেচ্ছার খাল এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, টেকনাফ ২ বর্ডার র্গাড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদের নেতৃত্বে টেকনাফ বিওপি চৌকির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার নাইট্যংপাড়ার হেচ্ছার খাল এলাকায় অভিযানে যায়। এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবার প্যাকেট ফেলে পালিয়ে যায়।
বিজিবি ওই এলাকায় তল্লাশি চালিয়ে ইয়াবার একটি প্যাকেট উদ্ধার করে। ইয়াবার প্যাকেটটি ব্যাটালিয়ন সদরে নিয়ে এসে গণনা করে ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।
সায়ীদ আলমগীর/এসএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা
- ২ কুমিল্লায় নির্বাচনি সহিংসতায় ২২ বসতঘরে হামলার অভিযোগ
- ৩ বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই দিনে একজন নিহত, আহত ৯০
- ৪ হাসনাত আবদুল্লার আসনে ভোট বাতিল চান প্রতিদ্বন্দ্বী প্রার্থী
- ৫ ধানের শীষে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর দায়িত্ব নিলেন তারেক রহমান